Sylhet Today 24 PRINT

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল মুমিনুলরা

ক্রীড়া প্রতিবেদক |  ২০ সেপ্টেম্বর, ২০১৫

প্রথম দুই ম্যাচে দুই দল একটি করে ম্যাচ জেতায় বাংলাদেশ ও ভারত এ দলের মধ্যকার সিরিজের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল অলিখিত ফাইনাল।
সেই অলিখিত ফাইনালে টপ অর্ডারের নিদারুন ব্যর্থতায় ডিএল মেথডে ৭৫ রানে পরাজিত হয়ে সিরিজ হারল বাংলাদেশ।

 টস জিতে ব্যাটিং করা ভারতীয়রা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে। প্রথম দুই ম্যাচে নিষ্মপ্রভ থাকলেও শেষ ম্যাচে সেঞ্চুরি করেন সুরেশ রায়না।
তাঁর ১০৪, সঞ্জু স্যামসনের ৯০ এবং চান্দের ৪১ রানের উপর ভর করে এই সংগ্রহ পায় ভারতীয়রা। শফিউল নেনে ২ উইকেট।

জবাবে ব্যাট  করতে নেমে ২৪ রানের মধ্যেই ফিরে যান সৌম্য, রনি ও বিজয়। ৬৮ রানের মাথায় ২১ রান করে আগের দুই ম্যাচে রান পাওয়া লিটনও ফিরে গেলে ম্যাচ জেতা কঠিন হয়ে পড়ে টাইগারদের জন্য।


বৃষ্টির কারণে ৩২ ওভারে নেমে আসা ম্যাচের নতুন টার্গেট ঠিক হয়েছিল ২১৭ । কিন্তু এর ধারেকাছেও যেতে পারেনি হিথ স্ট্রিকের শিষ্যরা। সাব্বিরের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪১ রান, এছাড়া অধিনায়ক মুমিনুল করেন ৩৭ রান। ২২ রান করে আউট হন আগের ম্যাচের হিরো নাসির। ভারতের অরবিন্দ ও যাদব ২টি করে উইকেট নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.