Sylhet Today 24 PRINT

বিশ্বচ্যাম্পিয়ন যুব ক্রিকেটারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২০

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে, এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সব সদস্য, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তরুণ ক্রিকেটাররা ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সম্মান বয়ে নিয়ে আসবে।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় দেশের ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলেও রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

রোববার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছে বাংলাদেশ।

মুজিববর্ষের প্রাক্কালে এই জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আশা রেখে বলেছেন, “এই খেলোয়াড়ী মনোভাব ধরে রেখে এভাবেই ভবিষ্যতে আমাদের এগিয়ে যেতে হবে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.