Sylhet Today 24 PRINT

সৌম্য সরকারের বিয়ে ২৮ ফেব্রুয়ারি

স্পোর্টস ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২০

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। চলতি মাসেই সাতপাকে বাঁধা পড়ছেন তিনি।

সাতক্ষীরায় হবে সোম্যর বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের এ খবর নিজেই দিয়েছেন তারকা এই ক্রিকেটার।

সাংবাদিকদেরকে সৌম্য বলেন, ২৬ ফেব্রুয়ারি আমার গায়েহলুদ আর ২৮ ফেব্রুয়ারি বিয়ে। আমার গ্রামের বাড়ি সাতক্ষীরায় হবে অনুষ্ঠান। পাত্রী আগে থেকেই চেনা-জানা। দুই পরিবারের সম্মতিতে সংসার জীবন শুরু করছি।

বিয়ে উপলক্ষে বিসিবি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন সৌম্য। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের টেস্ট ম্যাচ (২২-২৬ ফেব্রুয়ারি) মিস করবেন টপ অর্ডার এই ব্যাটসম্যান।

তিনি বলেন, আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। উপযুক্ত সময়ে লগ্ন খুঁজছিলাম। অবশেষে সেটি পেয়ে যাওয়ায় এ মাসেই বিয়ে করছি। ফলে টেস্ট ম্যাচ খেলতে পারব না। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত থাকব। সুযোগ পেলে অবশ্যই খেলব।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ১৪ সদস্যের স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা পাননি সৌম্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.