Sylhet Today 24 PRINT

কর্ণাটকের সাথে ব্যাটিং ব্যর্থতার দিনে লিটন-শুভাগতের প্রতিরোধ

ক্রীড়া প্রতিবেদক |  ২২ সেপ্টেম্বর, ২০১৫

ভারত সফররত বাংলাদেশ এ দল রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটক এ দলের সাথে ৩ দিনের ম্যাচের প্রথম দিনেই ব্যটিং ব্যর্থতায় ব্যকফুটে রয়েছে। মাইসুরে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এ দল অধিনায়ক মুমিনুল হক। কিন্তু টপ ও মিডল অর্ডারদের ব্যর্থতায় টালমাটাল হয়ে পড়ে বাংলাদেশের ইনিংস।

লিটন দাস ও শুভাগত হোম ছাড়া বাকি সবাই ব্যস্ত ছিলেন আসা যাওয়ার মিছিলে। লিটন ৫০ এবং শুভাগত ৫৫ রান করেন , এছাড়া সাকলাইন সজীবের ব্যাট থেকে ১৫ রান। বাকি কেউই দুই অংকের ঘরে পৌছতে না পারায় অলআউট হবার আগে দলীয় সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৫৮ রান। কার্নাটাকের কৃষ্ণা ৪৯ রানে ৫ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতীতে উইকেট হারালেও দিনশেষে ৪ উইকেট হাতে রেখে ৫ রানের লীড পায় স্বাগতিকরা। ব্যাটিং এর মত বোলিংয়েও অবদান রাখেন শুভাগত হোম। মাত্র ২৯ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন তিনি। আর সাকলাইন সজীব ৪৮ রানে নেন ৩ উইকেট । কার্নাটকের বাভানে ৫৫ রান নিয়ে ব্যাট করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.