Sylhet Today 24 PRINT

এবার নাইমের শিকার রাজা

স্পোর্টস ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০২০

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে। মিরপুর টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে তাদের স্কোর ৪ উইকেটে ১৮১।

বিসিএলে দুর্দান্ত পারফরম্যান্সে বার্তা দিয়ে রেখেছিলেন নাঈম হাসান। তারই ছাপ মিরপুর টেস্টে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে চলছে নাঈমের ভেলকি। চা বিরতির পর তার তৃতীয় শিকার সিকান্দার রাজা।

দ্বিতীয় সেশনে ২ উইকেট পাওয়া নাঈমের আবারও উইকেট উদযাপন। তার বল সিকান্দারের ব্যাট ছুঁয়ে গিয়ে জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। জিম্বাবুয়ের চতুর্থ ‍ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৮ ‍রান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.