Sylhet Today 24 PRINT

জিম্বাবুয়ে ক্রিকেট দল সিলেটে

ক্রীড়া প্রতিবেদক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২০

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

এ সময় জিম্বাবুয়ে দলকে স্বাগত জানান সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দিপ দাস সুজক, প্রথম বিভাগ ক্রিকেট লীগ কমিটির যুগ্ম সম্পাদক এহিয়া আহমদ সুমন প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১, ৩ ও ৬ মার্চ সিলেটে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.