Sylhet Today 24 PRINT

ইমরান-ওয়াসিমদের পাশে নাম লিখালেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক |  ০১ মার্চ, ২০২০

অধিনায়ক হিসেবে ১০০ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় ঢুকে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। নেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। বিশ্বের পঞ্চম অধিনায়ক হিসেবে তিনি এ কীর্তি গড়েছেন।

এর আগে এই রেকর্ডে নাম ছিল পাকিস্তানের ইমরান খান, ওয়াসিম আকরাম, দক্ষিণ আফ্রিকার শন পোলক ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের।
 
এই ম্যাচে জিম্বাবুয়ের শেষ উইকেট নেন মাশরাফি। টিনোটেন্ডা মুতুম্বুদজিকে আউট করে ৩৫ রানে নেন ২ উইকেট। এতেই হয়ে যায় ইতিহাস। এমন ইতিহাসের দিনে আরেকটি মাইলফলকেও পৌঁছেছেন তিনি। স্বীকৃত ক্রিকেটে মাশরাফি নিলেন ৭০০ উইকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.