Sylhet Today 24 PRINT

তৃতীয় ওয়ানডেতে বাদ পড়ছেন মুশফিক!

ক্রীড়া প্রতিবেদক |  ০৩ মার্চ, ২০২০

ফাইল ছবি

জিম্বাবুয়ের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাদ মুশফিকুর রহিম পড়তে যাচ্ছেন, এমইন ইঙ্গিত দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

মঙ্গলবার (৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালীন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন ইঙ্গিত করেন তিনি।

পাকিস্তান সফরের জন্য দল নির্বাচনের কারণে এমনটি হতে পারে জানিয়ে মিনহাজুল আবেদীন বলেন, জিম্বাবুয়ের সাথে তৃতীয় ম্যাচটিকে পাকিস্তানে যাবার প্রস্তুতি হিসেবেই নিচ্ছি আমরা।

বোর্ডের প্রধান নির্বাচক বলেন, পাকিস্তান সিরিজে যাবার জন্য মুশফিকের কাছে জানতে চাওয়া হয়ে সে যাবে না বলে জানিয়েছে। যেহেতু পাকিস্তানে ওয়ানডের প্রস্তুতি হিসেবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দল নির্বাচন করা হবে। তাই এই ম্যাচে মুশফিকের না থাকার সম্ভাবনা বেশি। তবে পাকিস্তান সফরে দল নির্বাচনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয় নি বলেও জানান বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান এ নির্বাচক।

এমনকি মাশরাফি প্রসঙ্গেও কোন সিদ্ধান্ত হয় নি বলে জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.