Sylhet Today 24 PRINT

কোয়ারেন্টিনে সাকিব আল হাসান

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০২০

বিশ্বব্যাপী মহামারি আকারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান কোয়ারেন্টিনে রয়েছেন। সম্প্রতি বিমান ভ্রমণ করে যুক্তরাষ্ট্রে পৌঁছার পর সাকিব নিজ উদ্যোগেই কোয়ারেন্টিন গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রে পা রেখে মেয়ে আলাইনা হাসান অব্রির সাথে দেখা না করেই তাই হোটেলরুমে বন্দী করেছেন নিজেকে। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ফেসবুকে এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আমি মাত্রই যুক্তরাষ্ট্রে এসে পৌঁছলাম। যদিও বিমানে সবসময় একটু হলেও ভয় কাজ করেছে। তাও চেষ্টা করেছি কীভাবে নিজেকে হাইজিন, পরিস্কার ও জীবাণুমুক্ত রাখা যায়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.