Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত দিবালা, এখন সুস্থ হওয়ার পথে

স্পোর্টস ডেস্ক |  ২২ মার্চ, ২০২০

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালা।

শনিবার বাংলাদেশ সময় রাতে টুইটারে এ খবর নিশ্চিত করেছেন তিনি। এই নিয়ে জুভেন্টাসের তৃতীয় ফুটবলার হিসেবে কোভিড-১৯ টেস্টে পজিটিভ রিপোর্ট পেলেন এই আর্জেন্টাইন।

নিজের টুইটারে দিবালা লিখেছেন, "আমাকে এই মাত্র জানানো হলো যে আমি ও আমার বান্ধবী ওরিয়ানা দুইজনেরই কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। ভাগ্য সুপ্রসন্ন যে আমরা এখন ভালো অবস্থায় আছি।"

এরআগে দিবালা করোনায় আক্রান্ত হয়েছেন বলে গুজব রটেছিল। পরে দিবালা নিজেই সোশ্যাল মিডিয়ার জানিয়েছিলেন সে খবর সত্যি নয়। এর কয়েকদিনের মাথায়ই ইতালিতে এই ভাইরাসে আক্রান্ত হলেন তিনি।

জুভেন্টাসের দানিয়েলে রুগানি ও ব্লেইস মাতুইদির শরীরেও করোনাভাইরাস পাওয়া গিয়েছিল। তারা দুইজন এখন সুস্থ হওয়ার পথে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.