Sylhet Today 24 PRINT

মাঠে পিস্তল বের করায় রেফারির বিরুদ্ধে ব্যবস্থা

স্পোর্টস ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৫

মাঠে এক খেলোয়াড়কে পিস্তল দেখিয়ে হুমকি দেয়ার অভিযোগে ব্রাজিলের এক ফুটবল রেফারির বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

ঐ খেলোয়াড় অবশ্য আগে গ্যাব্রিয়েল মুরতা নামের রেফারিকে মারধোর করছিলেন। বেলো অরি-জন্তে শহরে একটি আঞ্চলিক পর্যায়ের খেলায় এই ঘটনা ঘটে।

রেফারিদের এসোসিয়েশন বলছে, মি মুরতা, যিনি নিজে পুলিশ বাহিনীর একজন সদস্য, নিজে যথেষ্ট হুমকির মধ্যে পড়েছিলেন বলেই নিজেকে রক্ষা করতে পিস্তল বের করেন। পরে অবশ্য একজন লাইন্সম্যান তাকে নিবৃত্ত করেন।

এখন মি. মুরতাকে শারীরিক ও মানসিক পরীক্ষা দিতে হবে।

তাকে ফুটবল খেলা থেকে সাময়িকভাবে বরখাস্ত বা স্থায়ীভাবে নিষিদ্ধও করা হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.