Sylhet Today 24 PRINT

বিড়ম্বনায় সালমা

স্পোর্টস ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৫

পাকিস্তান সফররত বাংলাদেশ নারী ক্রিকেট দলকে উর্দু ভাষায় কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

গতকাল শনিবার (০৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন উর্দু ভাষায় কথা বলেন।

দলের দায়িত্বে থাকা ম্যানেজার শফিকুল হক হীরা এ প্রসঙ্গে বলেন, ‘নারী ক্রিকেট দলকে আদেশ দেওয়া হয়েছিল, যে কোন সাক্ষাতকার অথবা সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের ইংলিশ বা বাংলায় কথা বলতে হবে।’

তিনি ‍আরো বলেন, আমি দলের সঙ্গে সব সময় আছি। আর তারা যেখানেই যাক না কেন, তাদের কথা ইংলিশে অনুবাদ করে দিতে আমাকে বিসিবি থেকে বলা হয়েছিল। কিন্তু তারপরও সালমা কেনো উর্দুতে কথা বলেছে সেটি নিয়ে পরে আলোচনা করা হবে।

বাংলাদেশ সরকারের আদেশ অনুযায়ী, বিসিবির অধীনে যে কোন ক্রিকেটার পাকিস্তান কিংবা ভারত সফরে হিন্দি অথবা উর্দু ভাষায় কথা বলতে পারবেন না। তাদের বাংলায় কিংবা ইংলিশে কথা বলতে হবে। 

নিষেধাজ্ঞা থাকা সত্বেও উর্দুতে কথা বলায় বিসিবির বড় ধরনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক সালমা খাতুন। 

উল্লেখ,সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.