Sylhet Today 24 PRINT

বাবা হলেন এনামুল হক বিজয়

স্পোর্টস ডেস্ক |  ১১ মে, ২০২০

প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা হলেন উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয়। এনামুল ও তার স্ত্রী ফারিয়া ইরার ঘর আলো করে আজ এসেছে কন্যা সন্তান।

রোববার (১০ মে) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এনামুলের স্ত্রী।

বিজ্ঞাপন

এনামুল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে খুশির খবর জানিয়েছেন সবাইকে। দোয়া চেয়েছেন কন্যা সন্তানের জন্য, 'কেমন আছেন সবাই! আলহামদুলিল্লাহ, আমি আজ বাবা হয়েছি! আমরা আজ বাবা-মা হলাম!! সদ্য জন্ম নেয়া আমাদের 'বেবি গার্ল'-এর জন্য আপনারা সবাই দোয়া ও ভালোবাসা দেবেন।'

বাবা এনামুল নিজের সন্তানের মুখ দেখার আনন্দ লুকিয়ে রাখতে পারেননি, 'জীবনটা আগে কখনো এতটা সুন্দর লাগেনি, মিনিট খানেক আগে প্রথমবারের মতো তোমার নিষ্পাপ মুখখানি দেখলাম। তোমার ছোট ছোট হাতের আঙুল, নিখুঁত দশটি পায়ের আঙুল, দেখলেই আদর করতে ইচ্ছে করে। কী অপরূপ, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না! আমার জীবনে তুমি সর্বশক্তিমান আল্লাহর আশীর্বাদ ও অমূল্য উপহার। তুমি আমার থেকে এসেছ! আমার ছোট্ট আম্মুটা! আমার সুন্দরী পরী! আমার অপরূপ রাজকন্যা! মাশাআল্লাহ।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.