নিজস্ব পতিবেদক | ১৭ মে, ২০২০
সিলেটের বিভাগীয় কমিশনারের ব্যক্তিগত সহকারি (পিএস) পরিবারের ৩ সদস্যসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রোববার (১৭ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয।
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। পজেটিভ আসাদের মধ্যে বিভাগীয় কমিশনারের পিএসসহ তার পরিবারের ৩ সদস্য রয়েছে।