Sylhet Today 24 PRINT

তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের মুজিবকোট প্রদান

তাহিরপুর প্রতিনিধি  |  ১৭ মে, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের মুজিবকোট দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ১৩২জন মুক্তিযোদ্ধাদের মধ্যে উপজেলা সদর ইউনিয়নের ১১জন মুক্তিযোদ্ধাদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুজিবকোট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি।

এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, রৌজ আলীসহ উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাগন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি জানান,উপজেলা ১৩২জনের মাঝেই এ উপহার প্রদান করা হবে। আজ তাহিরপুর সদর ইউনিয়নের ১১ জনের হাতে মুজিবকোট উপহার প্রদানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে মুজিবকোট দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.