Sylhet Today 24 PRINT

উপশহরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক |  ১৮ মে, ২০২০

সিলেট নগরীর উপশহর এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুক্তরাষ্ট্র প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) বিকালে শাহজালাল উপশহর জি-ব্লকের ৫নং রোডের একটি বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত চৌধুরী মালিহা নওশিন (২৬) ওই এলাকার আমেরিকা প্রবাসী আদনান চৌধুরীর স্ত্রী।

শাহপরান (রহ.) থানার ওসি আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে আত্মহত্যা কি না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.