Sylhet Today 24 PRINT

১১০০ জনকে ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার

জুড়ী প্রতিনিধি |  ১৮ মে, ২০২০

সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবারের পক্ষ থেকে প্রায় ১ হাজার ১০০ মানুষকে ঈদ সামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছেন মৌলভীবাজারের জুড়ীর জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা।

সোমবার (১৮ মে) দুপুরে প্রায় ৫০০ মানুষকে প্রথমে দূরত্ব বজায় রেখে স্থানীয় মক্তদীর উচ্চ বিদ্যালয় মাঠে এ সামগ্রী বিতরণ করেন। বাকি ৬০০ প্যাকেটও দূরত্ব বজায় রেখে বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, দুর্নীতি দমন কমিশন জুড়ীর সভাপতি তাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক খলিলুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নিপার রেজা, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ইমন, মুজাহিদুল ইসলাম জয়দুল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, আমার পরিবারের বেশিরভাগ সদস্য প্রবাসী। আমিও যুক্তরাজ্য প্রবাসী ছিলাম। পরিবারের সকলের উদ্যোগে জায়ফর নগর ইউনিয়নের প্রায় ১১০০ মানুষকে ঈদ সামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছি। ব্যক্তিগতভাবে করোনা মহামারির পরেও সাধ্যমতো মানুষকে সহযোগিতা করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.