Sylhet Today 24 PRINT

মিনা ট্যাজেডি : সিলেটের আরেক হাজির মৃত্যু, মক্কায় দাফন

নিজস্ব প্রতিবেদক |  ০৮ অক্টোবর, ২০১৫

সৌদি আরবের মিনায় পদদলনের ঘটনার নিখোঁজ হওয় সিরেটের আরো এক হাজির সন্ধান পাওয়া গেছে। তার নাম সৈয়দ আব্দুল গাফ্ফার (৭২)। তিনি নগরীর কুয়াারপার ভাঙ্গাটিকর পাডা আ/এ রজনীগন্ধা ১০ নং বাসার বাসিন্দা।

গাফফার রূপালী ব্যাংক রিকাবী বাজার শাখার অবসরপ্রাপ্ত সিনিয়র স্টাফ অফিসার ছিলেন। তাকে মক্কায় দাফন করা হয়েছে বলে পরিবার সূত্র জানিয়েছে।

আব্দুল গাফফারের জামাতা তাফাজ্জল হোসেন ইমন জানান, বুধবার তার শশুড়ের লাশের সন্ধান ও মক্কায় দাফনের বিষয়টি তারা সৌদি হ্জ্জ মিশনে যোগাযোগ করে জানতে পেরেছেন। বাংলাদেশী হজ্জ এজেন্সীর মুয়াল্লিম তোফায়েল আহমদের কাছ থেকেও তারা নিশ্চিত হয়েছেন।

গত ২৪ সেপ্টেম্বর মিনায় পাথর নিক্ষেপের সময় পদদলনের ঘটনার পর নিখোঁজ হন তার শশুড়। ওই সময় তার শাশুড়ি আনোয়ারা খাতুন তার সঙ্গে ছিলেন। তিনি এই ঘটনায় আহত হলেও এখন ভালো আছেন। আগামি ২৬ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.