Sylhet Today 24 PRINT

মাধবপুরে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মাধবপুর প্রতিনিধি |  ১৮ মে, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে ১৫ কেজি গাঁজাসহ জাহার মিয়া (২৫) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জাহার মিয়া উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ সুরমা চা বাগানের ১৪নং সেকশনে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ জাহার মিয়াকে গ্রেপ্তার করেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক পাচারকারী পালিয়ে যায়। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.