Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৮ মে, ২০২০

সিলেটের গোয়াইনঘাটে উপজেলা পরিষদ কর্তৃক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)র আওতায় করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে  গৃহে অবস্থানরত  দুস্থ, অসহায়, কর্মহীন ও গরীব পরিবারের মধ্যে  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪  লক্ষ টাকার ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার উপজেলার ৫ টি ইউনিয়নে ১১০০ প্যাকেটের মধ্যে প্রায় ৫০০ প্যাকেট সরবরাহ করা হয় এবং বাকী ৪ টি ইউনিয়নে  মঙ্গলবার পৌঁছানো হবে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মাও.গোলাম আম্বিয়া কয়েছ, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝর, আলীর গাঁও ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল খয়ের ও পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ রফিক আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.