Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনকের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মে, ২০২০

‘করোনা কালে মানুষের জন্য আমরা’ এই স্লোগান নিয়ে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনকের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ শাখার ব্যবস্থাপনায় জেলার ১১শ পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (১৮ মে) দুপুরে সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজ হবিগঞ্জ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র মো. মিজানুর রহমান, সহকারি কমিশনার শামসুদ্দিন মোহাম্মদ রেজা, সাবেক ব্যাংক কর্মকর্তা তবারক আলী লস্কর , হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাজনৈতিক সৈয়দ কামরুল হাসান, আহসানুল হক সুজা, বদরুল আলম চৌধুরী, ডা. সৈয়দ মোহাম্মদ আলী কাজল, সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের শিক্ষকবৃন্দসহ সমাজের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির সম্পাদক সৈয়দ এম নোমানের অক্লান্ত পরিশ্রমে করোনা পরিস্থিতে হবিগঞ্জ জেলার পাশে দাঁড়াতে মাত্র ১৩ দিনে ১০ হাজার ১০০ ডলার অনুদানের ব্যবস্থা করা হয়েছে। এতে সহযোগিতা করেছেন তার পরিবার, বন্ধু, হবিগঞ্জের প্রবাসীরা এবং যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলার কার্যকরী কমিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.