Sylhet Today 24 PRINT

বাউল রণেশ ঠাকুরের ঘরে রহস্যজনক আগুন

দিরাই প্রতিনিধি |  ১৮ মে, ২০২০

সিলেট অঞ্চলের প্রখ্যাত বাউল শিল্পী রণেশ ঠাকুরের ঘরে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল উজানধল গ্রামে নিজ বাড়িতে থেকে সঙ্গীত চর্চা করেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অন্যতম এই শিষ্য। রোববার মধ্যরাতে তার গানের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

রণেশ ঠাকুরের অভিযোগ, দুর্বৃত্তরা রাতের আঁধারে আগুন লাগিয়ে পুরো ঘর ভস্মিভূত করে ফেলেছে। এতে বাধ্যযন্ত্রসহ তার সঙ্গীতচর্চার বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিজ্ঞাপন



স্থানীয়রা জানান, রোববার রাত দেড় টার দিকে বাউল শিল্পী রণেশ ঠাকুরের গানের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভাতে যান। তবে এর ভিতরেই ঘরটি আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক আইনানুগব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.