Sylhet Today 24 PRINT

সিলেট মেট্রোপলিটন পুলিশকে সুরক্ষা সামগ্রী উপহার দিলেন আসাদ উদ্দিন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মে, ২০২০

সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বারের প্রাক্তন প্রশাসক আসাদ উদ্দিন আহমদ।

সোমবার দুপুর ২টার দিকে উপশহরস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশের অস্থায়ী কার্যালয়ে এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম এর কাছে এগুলো হস্তান্তর করেন আসাদ উদ্দিন। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল পিপিই, মাস্ক ও গ্লাভস।

এ ব্যাপারে আসাদ উদ্দিন আহমদ বলেন, করোনার এই দুর্যোগকালীন চিকিৎসকদের পাশাপাশি সামনের সারিতে থেকে যারা আমাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে পুলিশ বাহিনীর সদস্যরা অন্যতম। তাদের পেশাদারিত্ব ও নিরলস পরিশ্রমের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে আমার ক্ষুদ্র সামর্থ্য থেকে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে দিয়েছি। এ সময়ে পুলিশ বাহিনীর সদস্যদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নিরাপদ রাখতে তারা কাজ করে যাচ্ছেন। তারা নিরাপদ থাকলে এবং আমরা সচেতন হলে আমরাও নিরাপদ থাকবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.