Sylhet Today 24 PRINT

দিরাইয়ে মুক্তিযোদ্ধাদের মুজিবকোট ও শাল বিতরণ

দিরাই প্রতিনিধি |  ১৮ মে, ২০২০

দিরাইয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে মুজিবকোট ও মুক্তিযোদ্ধা পরিবারের নারীদের মাঝে শাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলা গণমিলনায়তন হলে মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মুজিবকোট ও নারীদের হাতে বস্ত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী স্বপন কান্তি দাসের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল করিম, পৌর কমান্ডার কানাই লাল রায়, সিরাজুল ইসলাম, স্বপন কান্তি দাস, দিরাই অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান মিয়া, তথ্য প্রযুক্তি সম্পাদক রুম্মান মিয়া, প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মুক্তিযোদ্ধা সংসদের তত্ত্বাবধায়ক মো. সফি উল্লাহ বলেন, বৈশ্বিক মহামারীর করোনার কারণে মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত অধিকাংশ অনুষ্ঠানই করা হয়নি। তারপর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ স্যার মুজিববর্ষ উপলক্ষে জেলার সকল মুক্তিযোদ্ধাদের মুজিবকোট ও মুক্তিযোদ্ধা পরিবারের নারীদের শাল প্রদানের উদ্যোগ নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.