Sylhet Today 24 PRINT

র‍্যাব-৯ এর নতুন অধিনায়ক শরিফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক |  ১৮ মে, ২০২০

র‌্যাপিড একশন ব্যাটিলিয়ান (র‌্যাব)-৯ এর নতুন অনিধনায়ক হিসেবে যোগ দিয়েছেন লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম। রোববার (১৭ মে ) তিনি সিলেটে যোগদান করেন।

সিলেট র‌্যাব-৯ এ যোগদান করার আগে লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, ঢাকাতে কর্মরত ছিলেন। গত ১৪ মে তিনি র‌্যাব সদর দপ্তরে যোগদান করেন। পরবর্তীতে তাকে র‌্যাব-৯, সিলেটের অধিনায়ক হিসেবে পদায়ন করা হয়।

বিজ্ঞাপন



উল্লেখ্য যে, গত বছর ৪ নভেম্বর র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. আসাদুজ্জামান র‌্যাব ফোর্সেস সদর দপ্তর ( প্রশাসন ও অর্থ উইং) এ বদলি হন।

নতুন অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.