Sylhet Today 24 PRINT

শাহপরানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ১৯ মে, ২০২০

সিলেটের শাহপরান থেকে ১৩৮৮ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

সোমবার (১৮ মে) বিকেল ৪টায় মিনিটে শাহপরানের পূর্ব সাদাটিকর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত মো. হারেছ (৩৫) সিলেটের জকিগঞ্জের শাহবাগ থানার প্রয়াত আব্দুল সাত্তারের ছেলে ও বিল্লাল আহমদ (৪৩) একই উপজেলার শাহজালালপুর গ্রামের মৈয়ব আলীর ছেলে।

র‍্যাব জানায়, আটককৃতদের সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.