সংবাদ বিজ্ঞপ্তি | ১৯ মে, ২০২০
সিলেটে অবস্থিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত রাঙ্গামাটি জেলায় বরকল রাগীব-রাবেয়া কলেজের শিক্ষকদের সাথে ফাউন্ডেশন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে ) দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে পাঠদানে করণীয় বিষয়ে আলোচনা করেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, ভাইস চেয়ারম্যান ও লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিক, ফাউন্ডেশনের সচিব মেজর (অব) শায়েখুল হক চৌধুরী এবং কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন।
কলেজের অধ্যক্ষ জানান, সভায় বৈশ্বিক এ দুর্যোগ মুহূর্তে শিক্ষকদের পাঠদানের বিষয়ে বিভিন্ন পরামর্শ ও কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকনির্দেশনা প্রদান করেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
এ সময় কলজের শিক্ষক গ্রোমিকো বলডুইন চাকমা, গৌতম চাকমা, সন্ট বিকাশ চাকমা, রিটন চাকমা, রাসেল চাকমা, রুমি চাকমা, মেমোলিসা চাকমা, বাতায়ন চাকমা এবং অফিস সহকারী রকি দে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতোমধ্যে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠান প্রধানগণের সাথে অনলাইনে পাঠদান কার্যক্রম নিয়ে সভা করেছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।