Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ধসে পড়লো হাসপাতালের নির্মাণাধীন গেটের উপরের অংশ

কানাইঘাট প্রতিনিধি |  ১৯ মে, ২০২০

সিলেটের কানইঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন গেটের উপরের অংশ ধসে পড়ে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে বলে  নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) শেখ শরফুদ্দিন নাহিদ।

জানা যায়, আর আর এন্টারপ্রাইজ নামের একটি কনস্ট্রাকশন কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান এই গেইটি নির্মাণের কাজ পায়। শুরু থেকেই এর নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও অদক্ষতা নিয়ে অভিযোগ উঠে।

স্থানীয় জনসাধারণ জানিয়েছেন, প্রতিদিন দিনের বেলায় কোন কাজ হয় না। গেইটের নির্মাণ কাজ হয় রাতের বেলায়। নিম্নমানের বালু, রড, সিমেন্ট দিয়ে ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ কাজ করা হয়। এতে কোনরকম পাথর পানি দিয়ে ধোয়া ছাড়া ময়লাযুক্ত পাথর ও বালু দিয়ে ঢালাইয়ের কাজ করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় লোভাছড়া পাথর কোয়ারী থেকে এসব পাথর সরবরাহ করা হয়েছে বলে অনেকেই জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢালাইকাজ চলাকালীন সময়ে উক্ত গেইট ধসে পড়ে। এতে কয়েকজন শ্রমিক আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ইউএইচও ডা. শেখ শরফুদ্দিন নাহিদ বলেন, আর আর এন্টারপ্রাইজ এই কাজটির কন্ট্রাক্ট নিয়েছে। এতে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.