Sylhet Today 24 PRINT

ঝুঁকি নিয়ে সড়ক পারাপার, ওসমানীনগরে ট্রাক চাপায় দুই ছেলেসহ পিতা নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৮ অক্টোবর, ২০১৫

সিলেটের ওসমানীনগরে ট্রাক চাপায় দুই ছেলেসহ পিতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেগমপুর বাজারে এ দুর্ঘটনার ঘটনাটি ঘটে। ঝূঁকিপূর্ণভাবে সড়ক পারাপারের সময় এই তিনজন নিহত হন।

নিহতরা হলেন, ওসমানীনগর উপজেলার কোনাপাড়া গ্রামের আরজু মিয়া (৫৫) ও তার বড় ছেলে শহিদ মিয়া (১২) ও ছোট ছেলে কাইয়ুম (৯)।

জানা যায়, বেগমপুর এলাকায় ছেলেদের নিয়ে মহাসড় অতিক্রম করছিলেন আরজু মিয়া। এসময় দ্রুত গতিতে আসা একটি ট্রাকের লায় পিষ্ট হন তারা। নিহতদের মধ্যে শহিদ ঘটনাস্থলেই এবং আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে আনার পথে আরজু মিয়া ও কাইয়ুম মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও উপজেলা ফায়ার ষ্টেশন সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে।

শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুন্নবী জানান, ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঝুঁকিপূর্ণভাবে সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.