Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে বাহুবলে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ২০ মে, ২০২০

হবিগঞ্জের বাহুবল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ছবি বিকৃত করে কুরুচিপূর্ণভাবে পোস্ট করায় মোহাম্মদ সাব্বির আহমেদ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৯ মে) বিকেল সাড়ে ৩টায় বাহুবলের একটি ফিলিং স্টেশনের সামনে থেকে একটি মোবাইল ফোনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত সাব্বির হবিগঞ্জের বাহুবলের পশ্চিম শাহাপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.