হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে আ.লীগের মিছিল-সমাবেশ
হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট নগরীতে মিছিল-সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
সিলেট টুডে ডেস্ক | ২৮ জানুয়ারী, ২০১৫
হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট নগরীতে মিছিল-সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নগরীর চোহাট্টায় গিয়ে মিছিলটি শেষ হয়। এর আগে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে করে তারা।
সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট শাহ মোশাহিদ আলী, এডভোকেট রাজ উদ্দিন, হুমায়ূন ইসলাম কামাল, আজাদুর রহমান আজাদ, এডভোকেট রণজিত সরকার, আজহার উদ্দিন জাহাঙ্গীর, এডভোকেট সৈয়দ শামীম, শেখ মো. মখলু মিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার, সাধারণ সম্পাদক এমরুল হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জনদূর্ভোগ সৃষ্টিকারী বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আন্দোলনের নামে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে জনজীবনে আতংক সৃষ্টি করেছে তারা। এদের বিরুদ্ধে শান্তিপ্রিয় জনতাকে রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.