Sylhet Today 24 PRINT

বিধান সাহার নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ

সিলেটটুডে ডেস্ক  |  ০৯ অক্টোবর, ২০১৫

সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।‘একটি কুচক্রিমহল’ এই কাজ করছে বলে দাবি করেছেন বিধান সাহা। এই অভিযোগে থানায় একটি সাধারণ ডায়রিও করা হয়েছে।

বিধান সাহা অভিযোগ করেন, বিভিন্ন পেশাজীবী ব্যক্তি, সংস্থা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ ঠিকাদারদের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে একটি কুচক্রি মহল। এসব ঘটনার প্রেক্ষিতে নিজের নিরাপত্তায় তিনি কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। জিডি নং-৪৩১ (তারিখ ৭/১০/১৫)।

জিডিতে বিধান সাহা উল্লেখ করেন, আমার রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার নিমিত্তে একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে আমার নাম ভাঙিয়ে বিভিন্ন পেশাজীবী ব্যক্তি, সংস্থা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ ঠিকাদারদের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে।’

‘তন্মধ্যে সড়ক ও জনপথ বিভাগের ইঞ্জিনিয়ার ইয়াছিন ইসলাম, যার মোবাইল নং-০১৭১১৯৮৪০১৭। তাকে বিভিন্ন তারিখে, বিভিন্ন সময়ে ০১৯৯০৯৬৪০৬৩ নম্বর থেকে আমার নাম ব্যবহার করে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা প্রদানের জন্য ০১৭৯০৩০১৮০৩ বিকাশ নম্বর ওই ইঞ্জিনিয়ারকে প্রদান করা হয়েছে।’

বিধান সাহা উল্লেখ করেছেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে ক্ষতিসাধনের পাঁয়তারা চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.