Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে বিভিন্ন মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনিধি |  ২০ মে, ২০২০

পুলিশ এসল্টসহ বিভিন্ন মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি নাম হুমায়ুন মিয়া। সে বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের সায়েস্তা মিয়ার পুত্র।

বুধবার (২০ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই ফিরোজ আলম ও এসআই শামসুল ইসলাম পৃথক অভিযান চালিয়ে তাকে চরগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, বানিয়াচং থানার দুটি পুলিশ এসল্ট মামলাসহ ৫ টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। হুমায়ুন মিয়া। পরিচয় গোপন রেখে নবীগঞ্জে বসবাস করছিল সে। সে ইতিপূর্বে তার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। মামলায় ওয়ারেন্ট ইস্যু হওয়ায় পালিয়ে নবীগঞ্জে এসে আস্তানা গড়ে। গ্রেপ্তারের সময় সে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কৌশল করেও রক্ষা পায়নি। পরে তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.