Sylhet Today 24 PRINT

মাধবপুরে জেলা পরিষদের ত্রাণ পেল ৩শ পরিবার

মাধবপুর প্রতিনিধি |  ২০ মে, ২০২০

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন কামাল।

বুধবার (২০ মে) হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে দুপুরে চৌমুহনী ইউনিয়নের চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের মাঠে ৩শ হত দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রহম আলী, মাধবপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল ফয়সল চৌধুরী, চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়া, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এনামূল হক শাহরাজ, আ. রশিদ মেম্বার, চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তাছাদ্দুক আহম্মেদ মাষ্টার, চৌমুহনী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুসলে উদ্দিন ভূঁইয়া শিপন, সাংগঠনিক সম্পাদক দুলাল সিদ্দিকী, মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিপন, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম তুহিন, ছাত্রলীগ সভাপতি আফসান উদ্দিন ভূঁইয়া মিশু, সাধারণ সম্পাদক কামরুল হাসান ফরহাদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.