Sylhet Today 24 PRINT

জিন্দাবাজারে মহানগর বিএনপি’র ঝটিকা মিছিল

হরতাল, অবরোধের সমর্থনে ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপর মামলা দায়েরের প্রতিবাদে ঝটিকা মিছিল করেছে সিলেট মহানগর বিএনপি।

নিউজ ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৫


হরতাল, অবরোধের সমর্থনে ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপর মামলা দায়েরের প্রতিবাদে ঝটিকা মিছিল করেছে মহানগর বিএনপি।

বুধবার বেলা ১টার দিকে নগরীর জিন্দাবাজার জল্লারপাড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে রাজা ম্যানশনের সামনে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপি নেতা মামুনুর রহমান মামুন, রুহুল কুদ্দুস হামজা, সিরাজুল ইসলাম, সাব্বির আহমদ, জুনেদ আহমদ চৌধুরী ফাত্তাহ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ, হোসেন আহমদ রুহুল, জাহেদ আহমদ তালুকদার, মঈনুল ইসলাম মঞ্জু, হোসেন খান ইমাদ, রুবেল আহমদ, হৃদয় দাশ, সেবুল আহমদ, বিল­াল, দুলাল আহমদ প্রমুখ।
 
খালেদা জিয়ার উপর 'মিথ্যা' মামলা দায়ের করার প্রতিবাদ জানিয়ে হরতাল সফলের আহবান করেন তারা। পরে নেতাকর্মীদের দ্রুত স্থান ত্যাগ করে বিচ্ছিন্ন হতে দেখা যায় ।







টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.