Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৫শ রোজাদারের মাঝে ইফতার বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২১ মে, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের মহাজন বাড়ীর মো. মাসুমের পক্ষ থেকে, ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকায় ৫০০ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ইফতার বিতরণ অনুষ্ঠানের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সানোয়ার হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.