শ্রীমঙ্গল প্রতিনিধি | ২১ মে, ২০২০
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন করে আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত কিশোর (১৬) এর বাড়ি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ভৈরবথলী নামক এলাকায়৷
শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৬ মে ওই কিশোরের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় আজ (বৃহস্পতিবার) তার নমুনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে৷ আক্রান্ত কিশোর সুস্থ আছে এবং নিজের বাসায় ই অবস্থান করছে৷
ঢাকার পিসিআর ল্যাব থেকে বৃহস্পতিবার জেলায় মোট ২৭ জনের করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডাক্তার তওহীদ আহমেদ৷
এদিকে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান ও উপজেলা স্বাস্থ্য বিভাগ আক্রান্ত কিশোরের বাড়ি লকডাউন করতে ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সেখানে গিয়েছেন বলে সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম৷
এদিকে গত ১মে করোনা সনাক্ত হওয়া শ্রীমঙ্গলের এক ব্যাংকের নিরাপত্তাকর্মীর পুণরায় করোনা পরীক্ষায় পজেটিভ ফল পাওয়া গিয়েছে৷
স্বাস্থ্য অধিপ্তরের নিয়ম অনুযায়ী কোন আক্রান্ত ব্যাক্তির পরপর দুবার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসলে তাকে করোনামুক্ত ঘোষণা করা হয়৷
উল্লেখ্য, আজকের একজন আক্রান্ত সহ শ্রীমঙ্গলে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ছয় জনে৷