Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৪ জনকে জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ২২ মে, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান পরিচালিত হয়েছে। এসময় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার এবং মাস্ক পরিধান না করে অযথা ঘুরাঘুরি করার জন্য ২৪ জনকে জরিমানা করা হয়।

শুক্রবার (২২ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুভা নাশতারান ও সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার  মাধবপুর বাজার, নোয়াপাড়া বাজার এবং ছাতিয়াইন বাজারে পৃথক অভিযান চালিয়ে ৩৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.