Sylhet Today 24 PRINT

কানাইঘাটে আরও ৫ জনের করোনা শনাক্ত

কানাইঘাট প্রতিনিধি |  ২৩ মে, ২০২০

সিলেটের কানাইঘাটে একদিনে সর্বোচ্চ নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ১০ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ শরফুদ্দিন নাহিদ জানান, করোনায় যে পাঁচজন আক্রান্ত হয়েছেন তাদের প্রত্যেকের নমুনা পূর্বে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নেয়া হয়। শুক্রবার রিপোর্টে তাদের পজেটিভ আসে।

শনাক্ত হওয়া সকলে আইসোলেশনে আছেন বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.