Sylhet Today 24 PRINT

সিলেটে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু, স্বাস্থ্যবিধি মেনে দাফন

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মে, ২০২০

সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় এক চিকিৎসক মারা গেছেন। শুক্রবার রাতে এমএ মতিন (৭২) নামের ওই চিকিৎসক মারা যান। তার শরীরে করোনার উপসর্গ ছিলো। মধ্যরাতে নগরীর মানিকপীর গোরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়।

নগরীর উপশহরের বাসিন্দা ডা. এমএ মতিন মৌলভীবাজারের সিভিল সার্জন হিসেবে অবসর গ্রহণ করেন।

বিজ্ঞাপন



শামসুদ্দিন হাসপাতালের জরুরী বিভাগের কর্মী আব্দুল খালেক বলেন, করোনার উপসর্গ নিয়ে শুক্রবার সকালে ডা. এমএ মতিন হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষার জন্য দিনে তার নমুনা সংগ্রহ করা হয়। তবে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়নি। তার আগেই রাত সোয়া ৮টার দিকে তিনি মারা যান।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, রাত ১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে সিটি করপোরেশনের উদ্যোগে ডা. এমএ মতিনের দাফন সম্পন্ন হয়। দাফন কাজে ইসলামী ফাউন্ডেশন সহযোগীতা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.