Sylhet Today 24 PRINT

জাফলংয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মে, ২০২০

সিলেটের জাফলংয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাফলং সীমান্তের ওপারে ডাউকি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত বাংলাদেশির নাম কালা মিয়া (৩৭)। তিনি জাফলংয়ের নয়াবস্তির বাসিন্দা।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সূত্র জানায়, কালা মিয়া পেশায় পাথরশ্রমিক। তার মরদেহ এখন সীমান্তের ওপারে আছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.