Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মে, ২০২০

সিলেটের দক্ষিণ সুরমায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৪টায় কদমতলীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামি মো. ছাবের রহমান (৩৮) সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলার প্রয়াত তোতা মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.