Sylhet Today 24 PRINT

বড়লেখায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি |  ০৯ অক্টোবর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে বড়লেখা উপজেলার চান্দগ্রামের টুকা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো-বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাংকুল গ্রামের মৃত রমেশ দাসের পুত্র প্রজেশ দাস (৩২) ও উত্তর শাহবাজপুর ইউপির নান্দুয়া গ্রামের মৃত কুটন আলীর পুত্র জয়নাল উদ্দিন (৩১) এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কোনাগাও গ্রামের সোনাহর আলীর পুত্র শাহনাজ আহমদ (২৮) একই গ্রামের ফরমান আলীর পুত্র শামীম আহমদ (২২), ইদ্রিছ আলীর পুত্র নজরুল ইসলাম (২৮)।

পুলিশ তাঁদের কাছ থেকে তিন রাউন্ড বন্দুকের গুলি, এসিডের বোতল, চারটি লম্বা দা, ১টি তালা ভাঙার যন্ত্র, ২টি ছোরা, দুটি মুখোশ, দুটি টর্চ লাইট, নগদ ১ হাজার ৬২ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত ডাকাতদের দেওয়া তথ্য মতে তাদের নিয়ে বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শুক্রবার (৯ অক্টোবর) বলেন, ‘এরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্প্রতি বড়লেখায় বিভিন্ন ডাকাতির সাথে তাঁদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.