Sylhet Today 24 PRINT

বড়লেখায় চা বাগানের নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি |  ০৯ অক্টোবর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ছোটলেখা চা-বাগানের নিরাপত্তাকর্মী জামাল উদ্দিনের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বড়লেখা সদর ইউনিয়নের উত্তর সাতকরাকান্দির গ্রামের ষাটমা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

জামাল উদ্দিন সদর ইউনিয়নের উত্তর ডিমাই গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। গত বুধবার (৭ অক্টোবর) বিকেল চারটার দিকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন। এই ঘটনায় জামাল উদ্দিনের ভাই কামাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির নামে বড়লেখা থানায় মামলা করেছেন।

ঘটনার সাথে জড়িত সন্দেহে শুক্রবার (৯ অক্টোবর) ছোটলেখা চা-বাগানের লাবক দাস (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.