Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১

মাধবপুর প্রতিনিধি |  ২৪ মে, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির (পুলিশ পরিদর্শক) মোরশেদ আলমের নেতৃত্বে গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ নূরুল ইসলামের ছেলে কামাল হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেন।

বিজ্ঞাপন

কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত কামালের বসতঘর তল্লাশি করে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করি। এ ব্যাপারে এসআই মোজাম্মেল হোসেন বাদী হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.