Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৪ মে, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে নববিবাহিত এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সকাল ১১টায় আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে নিজ বাড়ির আঙিনার একটি জাম্বুরা গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়।

নিহত আবু সাইদ (২৮) বনগাঁও গ্রামের আরফান আলীর ছেলে। তিনি একজন টমোটো চাষী ছিলেন।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, দুই মাস আগে আবু সাইদ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিয়ে করেছিল।

তার মৃত্যুর কোনও কারণ জানা না গেলেও তার বাবা আরফান আলী বলেন, সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। গত কিছু দিন ধরে সে অস্বাভাবিক আচরণ করছিল। শনিবার রাতে সে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়লেও সকালে বসত ঘরের আঙিনার একটি জাম্বুরা গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। আর ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.