Sylhet Today 24 PRINT

মসজিদ জীবাণু মুক্ত করছে সেনাবাহিনী

ওসমানীনগর প্রতিনিধি |  ২৪ মে, ২০২০

আসন্ন পবিত্র ঈতুল ফিতর উপলক্ষে সিলেট ডিভিশনের অন্তর্ভুক্ত সেনা বাহিনীর ৩৮ ইস্ট বেঙ্গল ইউনিট কর্তৃক ওসমানীনগর-বালাগঞ্জে জীবাণূনাশক স্প্রে দিয়ে মসজিদ জীবাণূমুক্তকরণ ও দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে সেনা সদস্যরা।

রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই উপজেলা ৭/৮টি মসজিদ জীবাণূমুক্তকরণ ও বেশ কিছু দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে ইউনিটের সেনা সদস্যগণ।

পেট্রল কমান্ডার ক্যাপ্টেন মো. রাশেদুল ইসলামের তত্ত্বাবধানে সেনা সদস্যরা মসজিদ গুলোতে জীবণুমুক্ত কার্যক্রম ও ত্রাণ বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.