ছাতক প্রতিনিধি | ২৪ মে, ২০২০
ছাতকে আরো ৩ জন করোনা শনাক্ত হয়েছে। রোববার (২৪মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই তিনজনের করোনা শনাক্ত হয়।
করোনা শনাক্ত ৩ জনই ছাতক শহরের বাইরের বাসিন্দা। এরমধ্যে কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের পিতা ও পুত্র রয়েছেন। অপরজন ইসলামপুর ইউনিয়নের মৌলভীরগাঁও গ্রামের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রাজীব চক্রবর্ত্তী নুতন করে ৩ জন করোনা শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন।