Sylhet Today 24 PRINT

সিলেটে ২৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মে, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নতুন ও পুরাতন রোগী রয়েছেন বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে নতুন ও পুরাতন ২৫ জন শনাক্ত হয়েছেন। শনাক্ত হওয়াদের মধ্যে বেশিরভাগই গোলাপগঞ্জ উপজেলার বলে জানান তিনি।

এনিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে সর্বমোট শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩১৯ জন, সুনামগঞ্জে ৯৮ জন, হবিগঞ্জে ১৫৯ জন ও মৌলভীবাজারে ৮৯ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.