Sylhet Today 24 PRINT

কাউন্সিলর আজাদ করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মে, ২০২০

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আজাদের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে কাউন্সিলর আজাদ বলেন, শরীরে জ্বর অনুভব করায় শনিবার আমি ওসমানীর ল্যাবে প্রয়োজনীয় নমুনা প্রদান করি। রবিবার ল্যাবে নমুনা পরীক্ষায় করোনাক্রান্ত বলে শনাক্ত হই।

বিজ্ঞাপন



রোববার ওসমানী মেডিকেল কলেজেোর পিসিআর ল্যাবে মোট ১২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৫ জনের পজেটিভ আসে।

আজাদ বলেন, আমি শারীরিকভাবে সুস্থ আছি এবং বাসায় রয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.